Menstrual Cup in Bangladesh: Pericup ব্যবহারের Complete Guide ও সাইজ গাইড
Share
Menstrual Cup in Bangladesh: পিরিয়ড কেয়ারে Pericup কেন সেরা এবং কীভাবে ব্যবহার করবেন?
পিরিয়ডের দিনগুলোতে আরামদায়ক, নিরাপদ এবং স্বাস্থ্যকর জীবনযাপন প্রতিটি নারীর অধিকার। কিন্তু ঐতিহ্যবাহী স্যানিটারি প্যাড ব্যবহার করতে গিয়ে র্যাশ, চুলকানি, দুর্গন্ধ এবং বারবার প্যাড চেঞ্জ করার ঝামেলায় পড়তে হয়।
এই সমস্যার একটি আধুনিক এবং স্থায়ী সমাধান হচ্ছে Menstrual cup-এর ব্যবহার। এটি ব্যবহারে যেমন শারীরিক স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, তেমনই দীর্ঘমেয়াদে পরিবেশ ও পকেট উভয়ই সুরক্ষিত থাকে।
বাংলাদেশে তরুণী, শিক্ষার্থী এবং চাকুরিজীবী নারীদের মধ্যে সেরা menstrual cup in bangladesh লিখে সার্চ করে সঠিক গাইড খোঁজার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে সঠিক ব্র্যান্ড নির্বাচন এবং ব্যবহারের নিয়ম না জানার কারণে অনেকেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন।
আপনি যদি একটি বিশ্বস্ত, আন্তর্জাতিক মানের এবং নিরাপদ কাপ খুঁজে থাকেন, তবে Pericup হতে পারে আপনার পিরিয়ড কেয়ারের সবচেয়ে কার্যকরী সমাধান।
মেনস্ট্রুয়াল কাপ কি এবং কীভাবে কাজ করে?
মেনস্ট্রুয়াল কাপ হলো সফট , বেল-শেপড (ঘণ্টার মতো) সিলিকন পাত্র। এটি জরায়ু থেকে নির্গত Period liquid শুষে নেওয়ার বদলে সংগ্রহ করে।
এটি উচ্চমানের মেডিক্যাল-গ্রেড সিলিকন দিয়ে তৈরি, যা নিরাপদে ভেজাইনাল ক্যানালে বসে থাকে। সঠিক নিয়মে ব্যবহার করলে বাংলাদেশে তৈরি ও বাজারজাতকৃত জনপ্রিয় menstrual cup in bangladesh হিসেবে Pericup টানা ৮ ঘণ্টার বেশি নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
কেন Pericupবাংলাদেশে সেরা Menstrual Cup in Bangladesh হিসেবে পরিচিত?
বাজারে অনেক সাধারণ কাপ পাওয়া গেলেও স্পর্শকাতর প্রজনন অঙ্গের সুরক্ষায় একটি স্বীকৃত ব্র্যান্ড বেছে নেওয়া অত্যন্ত জরুরি। Pericup কেন বাংলাদেশে সচেতন নারীদের প্রথম পছন্দ, তা নিচে আলোচনা করা হলো:
-
FDA Registered মান নিয়ন্ত্রণ: Pericup আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে তৈরি এবং এটি US FDA Registered, যা এর সর্বোচ্চ কোয়ালিটি ও মেটেরিয়াল স্ট্যান্ডার্ড নিশ্চিত করে।
🔍 U.S. FDA Official Website এবং আমাদের FDA রেজিস্ট্রেশন ক্রস-চেক গাইড দেখে নিন।
-
100% Medical-Grade Silicone: টক্সিন-মুক্ত মেডিক্যাল-গ্রেড সিলিকন দিয়ে তৈরি হওয়ায় এটি সাধারণ প্লাস্টিক কাপের মতো অ্যালার্জি বা ত্বকে চুলকানির ঝুঁকি কমায়। পিরিয়ডের দিনগুলোতে থাকুন একদম Rash-FREE!
-
৮+ ঘণ্টা Leak-Free সুরক্ষা: এর অ্যাডভান্সড এরগোনমিক রিম নিশ্চিত করে কোনো প্রকার লিক ছাড়াই দীর্ঘ সময় অফিস, ভ্রমণ, জিম বা ঘুমানোর সুবিধা।
- দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব: একটি Pericup সঠিকভাবে জীবাণুমুক্ত করে রাখলে ৫ বছর পর্যন্ত Reusable। এতে পরিবেশের প্লাস্টিক বর্জ্য যেমন কমে, তেমনি প্রতি মাসে প্যাড কেনার খরচ বেঁচে যায়।
Pericup Size Guide: আপনার জন্য কোনটি সঠিক Menstrual Cup in Bangladesh?
সঠিক সাইজ নির্বাচন করা একটি লিক-প্রুফ ও আরামদায়ক অভিজ্ঞতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
| Size | Capacity | কার জন্য প্রযোজ্য? |
|---|---|---|
| XS (Extra Small) | 19 ML | বয়স ১৪+ এবং ১৮ বছরের কম, পিরিয়ড ফ্লো এভারেজ, আনম্যারেড কিংবা ম্যারেড কিন্তু বেবি নেই, অথবা ম্যারেড ও বেবি আছে (সিজার)। (নরমাল ডেলিভারি হলে S সাইজ) |
| S (Small) | 28 ML | বয়স ১৮+ এবং ৩০ বছরের কম, পিরিয়ড ফ্লো এভারেজ/নরমাল, আনম্যারেড কিংবা ম্যারেড কিন্তু বেবি নেই, অথবা ম্যারেড ও বেবি আছে (সিজার)। (নরমাল ডেলিভারি হলে L সাইজ) |
| L (Large) | 36 ML | বয়স ৩০+, পিরিয়ড ফ্লো হেভি, আনম্যারেড হলে S সাইজ, এবং ম্যারেড ও বেবি আছে (সিজার / নরমাল ডেলিভারি)। |
Pericup ব্যবহারের সহজ ৫টি ধাপ
প্রথমবার মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারে কিছুটা দ্বিধা হতে পারে। নিচে ভিডিও দেখে ও নিয়মগুলো অনুসরণ করে সহজেই এটি ব্যবহার শুরু করতে পারেন:
-
স্টেরিলাইজ করুন: প্রতি মাসে পিরিয়ড শুরুর আগে অটোম্যাটিক স্টীম স্টেরিলাইজার দিয়ে Pericup স্টেরিলাইজ করে নিন অথবা ফুটন্ত পানিতে ৫–৭ মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করুন।
🧼 ঝামেলামুক্ত ও দ্রুত স্টেরিলাইজ করতে ব্যবহার করুন আমাদের— Pericup Cup-Mate Sterilizer Combo
-
ফোল্ড করুন: হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে কাপটি C-fold বা Punch-down fold করে নিন।
-
ইনসার্ট করুন: শরীর রিল্যাক্স রেখে Squats position (Pee position)-এ থেকে ভাঁজ করা কাপটি ভি-এরিয়াতে ইন্সারট করুন। এটি ভেতরে গিয়ে সুন্দরভাবে খুলে ভ্যাকিউম তৈরি করবে।
-
রিমুভ ও ক্লিন করুন: ৮ ঘণ্টার মধ্যে হাত পরিষ্কার করে কাপের নিচের অংশে আলতো চাপ দিয়ে ভ্যাকিউম লক রিলিজ করে বের করে আনুন।
- ওয়াশ করুন: জমা হওয়া Period liquid ওয়াশরুমে ফেলে দিয়ে পরিষ্কার পানি বা Periwash Gel দিয়ে ধুয়ে আবার ব্যবহার করুন।
Frequently Asked Questions About Menstrual Cup in Bangladesh
প্রশ্ন ১: বাংলাদেশে অবিবাহিত মেয়েরা কি Pericup ব্যবহার করতে পারবে?
উত্তর: হ্যাঁ, যার পিরিয়ড শুরু হয়েছে তিনিই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারবেন। তরুণী ও অবিবাহিতদের সুবিধার জন্য Pericup-এর বিশেষ XS (Extra Small) সাইজ রয়েছে।
প্রশ্ন ২: মেনস্ট্রুয়াল কাপ কি শরীরের ভেতরে হারিয়ে যেতে পারে?
উত্তর: না, এটি একেবারেই অসম্ভব। জরায়ুর মুখ বা সার্ভিক্স (Cervix) অত্যন্ত ছোট হওয়ায় কাপ শরীরের ভেতরে অন্য কোথাও চলে যাওয়ার কোনো শারীরিক সুযোগ নেই।
প্রশ্ন ৩: Pericup টানা কতক্ষণ পরে থাকা যায়?
উত্তর: আপনার ফ্লো-এর ওপর নির্ভর করে Pericup টানা ৮ ঘণ্টার বেশি নিশ্চিন্তে ব্যবহার করা যায়। তবে স্বাস্থ্যবিধি মেনে ৮-১০ ঘণ্টার মধ্যে একবার খালি করে পরিষ্কার করা ভালো।
প্রশ্ন ৪: মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে কি কুমারিত্ব (Hymen) নষ্ট হয়?
উত্তর: হাইমেন হলো একটি পাতলা টিস্যু যা স্বাভাবিক শারীরিক চর্চাতেই প্রসারিত হতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে কাপ ব্যবহারের সাথে প্রজনন স্বাস্থ্যের কোনো ক্ষতিকর সম্পর্ক নেই।
প্রশ্ন ৫: কাপ পরে কি প্রস্রাব বা পায়খানা করা সম্ভব?
উত্তর: হ্যাঁ, সম্পূর্ণ সম্ভব। কারণ প্রস্রাব ও পায়খানার রাস্তা এবং ভেজাইনার রাস্তা সম্পূর্ণ আলাদা। তাই কাপ পরা অবস্থায় ওয়াশরুম ব্যবহারে কোনো বাধা নেই।
প্রশ্ন ৬: Pericup ব্যবহারের ফলে কি কোনো ইনফেকশনের সম্ভাবনা আছে?
উত্তর: Pericup ১০০% মেডিক্যাল-গ্রেড সিলিকনে তৈরি হওয়ায় এটি নিজে থেকে কোনো ইনফেকশন তৈরি করে না। তবে প্রতিবার ব্যবহারের আগে হাত পরিষ্কার রাখা এবং সঠিক উপায়ে স্টেরিলাইজ করা আবশ্যক।
প্রশ্ন ৭: Pericup পরে কি ঘুমানো যাবে? (Can I sleep wearing Pericup?)
উত্তর: হ্যাঁ, অবশ্যই। Pericup পরে আপনি টানা ৮ ঘণ্টা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এটি ১০০% লিক-প্রুফ সুরক্ষা দেয়, তাই রাতে কোনো ধরনের দাগ লাগা বা অস্বস্তির ভয় থাকে না।
প্রশ্ন ৮: প্রতিটি পিরিয়ড সাইকেল শেষে Pericup কীভাবে পরিষ্কার করবেন? (How do I clean Pericup after every cycle?)
উত্তর: পিরিয়ড সাইকেল শেষ হলে Pericup ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে ৫–৭ মিনিট ফুটিয়ে স্টেরিলাইজ করুন। কাপটি ভালো করে শুকিয়ে নেওয়ার পর প্যাকেজে থাকা এয়ার-পাসেবল কটন পাউচে নিরাপদে রেখে দিন।
Medical Disclaimer: এই আর্টিকেলে প্রদত্ত তথ্যসমূহ শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে রচিত। আপনার যদি বিশেষ কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা বা জরায়ু সংক্রান্ত জটিলতা থাকে, তবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্যাডের মানসিক ও শারীরিক অস্বস্তি থেকে আজই নিজেকে মুক্ত করুন!
হাজার হাজার সন্তুষ্ট বাংলাদেশি নারীর মতো আপনার পিরিয়ড ভ্রমণকেও করুন Rash-Free, কষ্টহীন ও স্বাচ্ছন্দ্যময়।
১০০% অরিজিনাল FDA Registered প্রোডাক্টের গ্যারান্টি সহ দ্রুত হোম ডেলিভারি পেতে ভিজিট করুন mypericup.com
